ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

0
10
ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। নিহতদের একজনের নাম রবিউল ইসলাম (২৬) । তিনি উপজেলার ছোট্ট চড়ই গেদী গ্রামের আবদুল হকের ছেলে। নিহত অপরজন হরিপুর উপজেলার নাজিমউদ্দিন (৩০) । বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

খবর সূত্রে, মঙ্গলবার ভোর রাতে জেলার হরিপুর উপজেলার বেতনা সীমান্তের বিপরীতে ভারতের তিনগাঁও বিএসএফের জওয়ানরা গুলি করে তাদের। এদের মধ্যে একজন ঘটনাস্থলে প্রাণ হারান। অপরজন দিনাজপুরে নেয়ার পথে মারা গেছেন। নিহত রবিউল ইসলাম ।

স্থানীয়রা জানান, নিহত রবিউলসহ আরও কয়েকজন সকালে বাড়ির অদূরে নাগর নদীতে মাছ ধরতে যায়। একপর্যায়ে তারা নদী থেকে উঠে সীমান্ত এলাকায় গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মৃত্যু হয় রবিউলের।

LEAVE A REPLY