মারা গেছেন হেফাজত মহাসচিব কাসেমী

0
77

হেফাজত ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমী

হেফাজত ইসলামের আমির নুর হোসাইন কাসেমী রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার প্রেস সচিব মুফতি মুনির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি শ্বাসকষ্ট জনিত অসুস্থতায় ভুগছিলেন।

গত ১ ডিসেম্বর শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থতাবোধ করলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

মৃত্যুর আগে আল্লামা নূর হোসাইন কাসেমী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, বেফাকের সহসভাপতি ও আল-হাইয়া বোর্ডেরও কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত ছিলেন।এছাড়াও তিনি প্রায় ৪৫টি মাদ্রাসা পরিচালনার কাজে যুক্ত রয়েছেন।  যমুনা টিভি 

LEAVE A REPLY