জানুয়ারীতেই করোনা টিকা বাংলাদেশে

0
10

জানুয়ারি মাসের কোনো এক সময় বাংলাদেশে করোনা টিকা পাওয়া যাবে বলে আশাবাদ ব্যাক্ত করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।  রোববার (১৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরে ভারতের সিরাম ইন্সটিটিউটের সঙ্গে ভ্যাকসিন সংক্রান্ত চুক্তি সই হওয়ার পর তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সব কিছু ঠিক থাকলে জানুয়ারিতেই ভ্যাকসিনের প্রথম চালান পাবে বাংলাদেশ। এরপর প্রতি মাসে ৫০ লাখ করে ৬ মাসে ৩ কোটি ডোজ ভ্যাকসিন দেশে আসবে।

অক্সফোর্ড ছাড়াও রাশিয়া চীন ও যুক্তরাষ্ট্রেও ভ্যাকসিনের বিষয়ে যোগাযোগ হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন অক্সফোর্ডের করোনা টিকা ৩ কোটির বেশি দিতে না পারলে অন্য দেশ থেকে ভ্যাকসিন আনা হবে।

তিনি বলেন, অক্সফোর্ডের যে ভ্যাকসিন আমরা নিচ্ছি, ৩ কোটি ডোজের জন্য সেটার পারচেজ ডকুমেন্ট আমরা সই করেছি। এটা আমরা সিরাম ইনস্টিটিউটের কাছে আমরা পাঠিয়ে দেবো।

উল্যেখ্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ-সুইডিশ ওষুধ নির্মাতা অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিনটি ভারতে উৎপাদন কবে সিরাম ইনস্টিটিউট। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে এই ভ্যাকসিনটি বাংলাদেশ নিয়ে আসছে। গত ৫ নভেম্বর এ সংক্রান্ত সমঝোতা স্মারক সই হয়েছিল।

LEAVE A REPLY