মেজর সিনহা হত্যাঃ প্রদীপ সহ ১৫ জনের বিরুদ্ধে চার্জসীট

0
17

বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায়  ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে র‌্যাব।সিনহা হত্যার পর তার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে দায়ের করেন।

রোববার সকাল ১০টার দিকে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহর আদালতে  র‌্যাবের তদন্তকারী কর্মকর্তা এএসপি খাইরুল ইসলাম এই চার্জশিট দাখিল করেন ।

এসময় তিনি বলেন, আজ চার্জশিট দাখিল করা হয়েছে। চার্জশিটে ১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে সাগর দে নামে এক পুলিশ সদস্য পলাতক রয়েছেন। অভিযুক্ত বাকি ১৪ জন কারাগারে রয়েছেন।

অন্যদিকে মামলাটি অবৈধ দাবি করে বাতিল চেয়ে প্রধান আসামি পরিদর্শক লিয়াকত আলীর আইনজীবীর দায়ের মামলার পূর্ণাঙ্গ শুনানির চলছে আদালতে।

মামলায় গ্রেপ্তার ১৪ আসামিকে র‌্যাবের তদন্তকারী কর্মকর্তা বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। তারা হলেন- পরিদর্শক লিয়াকত আলী, টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, এসআই নন্দ দুলাল রক্ষিত, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন, আব্দুল্লাহ আল-মামুন, মোহাম্মদ মোস্তফা, এপিবিএনের তিন সদস্য এসআই মোহাম্মদ শাহজাহান, কনস্টেবল মোহাম্মদ রাজীব ও মোহাম্মদ আব্দুল্লাহ, পুলিশের মামলার ৩ স্বাক্ষী নুরুল আমিন, নেজাম উদ্দিন ও মোহাম্মদ আয়াজ ও টেকনাফ থানার সাবেক কনস্টেবল রুবেল শর্মা। এদের মধ্যে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও কনস্টেবল রুবেল শর্মা ছাড়া ১২ আসামি আদালতে ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

উল্যেখ্য গত ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সিনহা।

 

 

LEAVE A REPLY