শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

0
152

শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের  প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকাল ৭টা ১০ মিনিটে রাষ্ট্রপতি আবদুল হামিদের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামীম উজ জামান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী।

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতি স্মরণ করছে একাত্তরে বিজয়ের ঠিক আগে প্রাণ হারানো জাতির শ্রেষ্ঠ সন্তানদের। পরাজয় নিশ্চিত জেনে ১৬ ডিসেম্বরের আগে বাঙালি বুদ্ধিজীবী নিধন বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম ও বর্বরোচিত হত্যাযজ্ঞ।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে এবারের শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে ভিন্ন আবহে। সব কর্মসূচিতেই থাকছে স্বাস্থ্য সুরক্ষা বিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার তাগিদ। বুদ্ধিজীবী হত্যাযজ্ঞের মর্মন্তুদ যন্ত্রার স্মৃতি নিয়ে দাঁড়িয়ে থাকা রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় স্মৃতিস্তম্ভে নিবেদন করা হচ্ছে শ্রদ্ধার্ঘ্য। দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। শোকের প্রতীক কালো পতাকাও উড়ছে।

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর রাতের অন্ধকারে কেবল ঢাকা শহরেই প্রায় দেড়শ বুদ্ধিজীবী ও বিভিন্ন পেশার কৃতি মানুষকে চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়। পরাজয় নিশ্চিত জেনে পাক হানাদার বাহিনী জাতিকে মেধাহীন করার ঘৃন্য অপচাষ্টায় মেতে উঠে।

LEAVE A REPLY