বিমান বন্ধ হচ্ছে না যুক্তরাজ্যের সাথে, ফিরলে সাত দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন

0
19

যুক্তরাজ্যের করোনা ভাইরাসের টাইপ পরিবর্তনের ফলে ইউরোপের অধিকাংশ দেশের সাথে বিমান যোগাযোগ বন্ধ হওয়ার প্রেক্ষিতে বাংলাদেশের স্বাস্থ মন্ত্রনালয়রের টেকনিক্যাল কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য থেকে কোন বিমানযাত্রী কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট ছাড়া বাংলাদেশে এলে তাকে সাতদিনের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক । তবে যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল এখুনি বন্ধ করছে না সরকার।

যুক্তরাজ্য ফেরত যাত্রীদের বিমানবন্দরে আলাদা লাইন করে, যাদের কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট থাকবে না, তাদের জন্য বিশেষ পরীক্ষার ব্যবস্থা করা হবে। সেখান থেকেই তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানো হবে আশকোনার হজক্যাম্পে।

LEAVE A REPLY