করোনা মহামারির কারণে এ বছরের ডিসি (জেলা প্রশাসক) সম্মেলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠপ্রশাসন অনুবিভাগ) শেখ রফিকুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ডিসি সম্মেলন স্থগিত করার কথা আমাদের জানানো হয়েছে, আমরা এখন সেভাবেই কাজ করছি।
সাধারণত জুলাই মাসে ঢাকায় ডিসি সম্মেলন হলেও এবছর করোনা মহামারীর কারনে তা পিছিয়ে ২০২১ সালের ৫ থেকে ৭ জানুয়ারি নিয়ে যাওয়া হয়। প্রতি বছর ডিসি সম্মেলনের মধ্য দিয়ে দেশের ৬৪ জেলার ডিসিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সরকারের নীতি-নির্ধারকরা।












