অবসরোত্তর ছুটি(পিআরএল) ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে আগামী ১ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য আহমদ কায়কাউসকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিতে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
চাকরির মেয়াদ শেষ হওয়ায় কায়কাউসকে ৩১ ডিসেম্বর থেকে অবসর দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার আদেশ জারি করেছিল। একই তারিখে আরেক আদেশে কায়কাউসকে চুক্তিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগের কা জানানো হয়, তবে আদেশটি প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার।
১৯৮৬ সালের বিসিএস ব্যাচের কর্মকর্তা আহমদ কায়কাউস বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব থাকার সময় গত বছরের ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পান।২০১৬ সালের ১৫ ডিসেম্বর বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হন তিনি। ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি সচিব পদে পদোন্নতি পান তিনি।












