বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের ভাটিয়ারিতে মিলিটারী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ ও ৭৯তম বিএমএ লং কোর্স সমাপনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে নবীন সেনা কর্মকর্তাদের এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর প্রশিক্ষণের জন্য যা যা করা দরকার আমরা তা করছি। তিন বছরের কোর্সের পাশাপাশি চার বছরের কোর্সের ব্যবস্থাও করা হয়েছে। দেশ শান্তিতে থাকলে সবাই শান্তিতে থাকবে। তাই সবসময় দেশের মানুষের পাশে থাকতে হবে। তিনি বলেন, দুর্যোগ দুর্বিপাকসহ সময় মানুষের পাশে দাঁড়াতে হবে। সততা ও নিষ্ঠার সঙ্গে সেনা সদস্যদের দায়িত্ব পালন করতে হবে। দেশের মর্যাদা সমুন্নত রাখতে সেনাবাহিনীর নবীন সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।












