বীর মুক্তিযোদ্ধা ও মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম শনিবার (২ জানুয়ারি) ভোরে মৃত্যুবরন করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু এ খবর জানিয়েছেন। সময়টিভি
বার্তায় বলা হয়েছে, বাষট্টির ছাত্র আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধসহ সকল প্রগতিশীল আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন আয়শা খানম। ছাত্রজীবন শেষে বঞ্চিত অধিকারহীন নারীদের অধিকার আদায়ে আমৃত্যু নিয়োজিত ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে বাংলাদেশের নারী আন্দোলন এক অকৃত্রিম অভিভাবককে হারাল। নেত্রকোনায় নিজ গ্রামে আয়শা খানমের মরদেহ দাফন করা হবে বলে জানানো হয়েছে ওই বার্তায়।
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম। তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। শুক্রবার (১ জানুয়ারি) রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং শনিবার ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।












