জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশের মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয়, অধিদফতর ও সংস্থায় ৩২৭ জনকে উপসচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে।
রোববার (৭ মার্চ) পদোন্নতির এ আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দুই প্রজ্ঞাপন মিলয়ে মোট ৩৩৭ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। এরমধ্যে প্রথম প্রজ্ঞাপনে ১৫ জন এবং দ্বিতীয় প্রজ্ঞাপনে ৩২২ জনকে পদোন্নতি দেওয়া হয়। এর মধ্যে ১৫ জন বিদেশে বাংলাদেশের হয়ে বিভিন্ন দূতাবাস ও হাইকমিশনে কর্মরত আছেন। আর বাকি ৩২২ জনকে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।












