বই কেনা এবং বই পড়ার পাশাপাশি সবাইকে স্বাস্থ্য সুরক্ষার দিকে নজর দিতে হবে-প্রধানমন্ত্রী

0
43

করোনা পরিস্থিতিতে বিলম্বে শুরু হওয়া অমর একুশে গ্রন্থমেলা-২০২১ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ বৃহস্পতিবার বিকালে সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলা একাডেমি প্রান্তে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন ও এ বছরের বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে গ্রন্থমেলায় যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, বই কেনা এবং বই পড়ার পাশাপাশি সবাইকে স্বাস্থ্য সুরক্ষার দিকে নজর দিতে হবে। তিনি আরো বলেন, নিজেকে সুরক্ষিত রাখার মানে হলো অন্যদের স্বাস্থ্যকেও সুরক্ষিত রাখা।

প্রধানমন্ত্রী সবাইকে বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান । বিশেষ করে নতুন প্রজন্মকে বই পড়ার অভ্যাস করানোর ওপর জোর দেন তিনি।তিনি বলেন,জাতির পিতা জেলখানায় থেকেই ভাষা আন্দোলনের খোঁজখবর রাখতেন ও ছাত্রদের সঙ্গে নিয়মিত যোগযোগ রাখতেন। বাংলাকে রাষ্ট্রভাষা করতে বঙ্গবন্ধুর অবদান কে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল।

LEAVE A REPLY