করোনা মুক্ত হলেন খালেদা জিয়া

0
19
ফাইল ফটো

দীর্ঘদিন ধরে চিকিতসাধীন থাকার পর করোনামুক্ত হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার দেহে করোনার সংক্রমণ শনাক্ত হওয়ার ২৭ দিন পর তিনি করোনা ‘নেগেটিভ’ হলেন। শনিবার রাতে খালেদা জিয়ার একজন ব্যক্তিগত চিকিৎসক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, করোনায় আক্রান্ত হওয়ার পর মোট তিনবার খালেদা জিয়ার নমুনা পরীক্ষা করা হয়। সর্বশেষ পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ আসে। করোনা আক্রান্তের পর প্রথমে বাসায় থাকার পর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে এভার কেয়ার হাসপাতালে নেয়া হয়, সেখানে তার শ্বাস কষ্ট দেখা দিলে তাকে সিসিইউ তে রাখা হয়।

গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার পর গত ১৪ এপ্রিল ও ২৫ এপ্রিল দুই দফায় তার নমুনা পরীক্ষা করা হলেও তখন ফল পজিটিভই আসে। অবশেষে শনিবার তার নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

LEAVE A REPLY