চীন থেকে পাওয়া টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু

0
27

উপহার হিসেবে পাওয়া চীনের সিনোফার্মের টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে।

আজ মঙ্গলবার ২৫মে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষামূলক এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ঢাকা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী অনন্যা সালাম সমতা প্রথম ব্যক্তি হিসেবে এই গ্রহণ করেন।

এ টিকা মেডিক্যাল শিক্ষার্থী, নার্সিং শিক্ষার্থী এবং মেডিক্যাল টেকনোলজিস্ট শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে। ঢাকা মেডিক্যাল কলেজ ছাড়াও আরও  তিনটি সরকারি মেডিক্যাল কলেজের এক হাজার শিক্ষার্থীকে প্রাথমিক পর্যায়ে এই টিকা দেওয়া হবে। শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ, মুগদা মেডিক্যাল কলেজ ও সলিমুল্লাহ মেডিক্যাল কলেজে আজ  এই টিকা দেওয়া হচ্ছে।

LEAVE A REPLY