নৌযান চলাচলের অনুমতি

0
40

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট বৈরি আবহাওয়ার ফলে দুই দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার (২৭ মে) থেকে দেশের অভ্যন্তরীণ রুটে দুই ইঞ্চিনের দূরপাল্লার লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে সরকার। ঘূর্ণিঝড় ‘ইয়াস’ উপকূল থেকে ভারতে চলে যাওয়ায় এ অনুমতি দেয়া হয়েছে।

বিআইডব্লিউটিএর সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, এক ইঞ্জিন ব্যতীত অন্যান্য যাত্রীবাহী নৌযান সমূহকে সতর্কতার সাথে চলাচলের অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ।

LEAVE A REPLY