ডাক বিভাগের সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

0
37

আজ ২৭ মে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মীত ডাক ভবনের উদ্বোধন কালে এ কথা বলেন। তিনি বলেন, প্রযুক্তি ব্যবহার করে ডাক বিভাগের সেবা বৃদ্ধি করতে হবে।

এ সময় তিনি আরো বলেন, দেশে অনলাইন অনেক দূরে এগিয়ে গেছে। সেইজন্য ডাকঘর পিছিয়ে গেলে চলবে না। এটি আরও উন্নত করতে হবে। ডাক বিভাগের কর্মচারিদের যে আবাসিক সমস্যা ছিলো তা দূর করতে। মতিঝিলে আটটি ২০তলা ভবনে ৬০৮ ফ্লাট নির্মাণের কাজ সম্পন্ন করা হয়েছে। ফ্লাটের স্কয়ার ফিট বাড়ানোর পাশাপাশি আধুনিক সব ব্যবস্থা করা হয়েছে। তাদের মাসিক বেতন ভাতাও বৃদ্ধি করা হয়েছে।

 

 

LEAVE A REPLY