খুনিদের বিচার হয়েছে, যারা পাশে ছিলো এবং যারা ক্ষেত্র প্রস্তুত করেছিলো তারাও সমানভাবে অপরাধী: প্রধানমন্ত্রী

0
36
ফাইল ফটো

আজ সোমবার (১৬ আগস্ট) শোক দিবসের আলোচনা সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। স্বাধীনতার পর সমালোচনাকারীরা  বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষাপট তৈরি করেছিলো বলে উল্যেখ করেন তিনি।

তিনি আরো বলেন, বাহাত্তরের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু দেশে এলেন। ওই বছর থেকেই ষড়যন্ত্র শুরু। মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভক্তি হলো। জাসদ সৃষ্টি হলো। তবে একটা চেষ্টা ছিলো বঙ্গবন্ধুকে জনগণের কাছ থেকে দূরে সরানোর। সেই চেষ্টা করে যখন সফল হয়নি, তখন তারা এই হত্যাকাণ্ড ঘটালো।

বঙ্গবন্ধু অ্যাভিনিউ প্রান্তে আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, মো. আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ প্রমুখ।

 

LEAVE A REPLY