করোনায় আক্রান্তের হার কমেছেঃ চার মাসে সর্বনিম্ন মৃত্যু

0
6

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ২৪ জনের মৃত্যু হয়েছে। এটি গত চার মাসের মধ্যে সবচেয়ে কম (১১৯দিন) মৃত্যু। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ১৪৪ জনের। এতে মোট করোনা আক্রান্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৮ হাজার ৩২০ জনে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃত্যু ২৭ হাজার ৩৩৭ জন।২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৫৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭ হাজার ৭৭৯ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৮৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ১৪৪ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৬১ শতাংশ। এটি গত ৬ মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন শনাক্তের হার। বুধবার শনাক্তের হার ছিল ৪ দশমিক ৭৯ শতাংশ।

LEAVE A REPLY