মেরিল্যান্ডে ‘বাংলাদেশ হাউস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0
14

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে নবনির্মিত বাংলাদেশ হাউসের উদ্বোধন করেন। বাসস

এর আগে তিনি বাংলাদেশ হাউস প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। বাংলাদেশ হাউসের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী মোনাজাতে অংশগ্রহণ করেন।এরপর তিনি বাংলাদেশ দূতাবাস এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্টদূত মহ. শহিদুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

গত ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে বাংলায় ভাষণ প্রদান করেন প্রধানমন্ত্রী। এর আগে ২০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরের উত্তরের লনের বাগানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁকে উৎসর্গ করে একটি বেঞ্চ উদ্বোধন এবং একটি বৃক্ষরোপণ করেন।

LEAVE A REPLY