নাসির-তামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন, সমন জারি

0
13

ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মীসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন লরেছেন তার প্রথম স্বামী ও এই মামলার বাদী মো. রাকিব হাসান।। দুজনের বিয়ে অবৈধ বলে আদালতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন জমা দেওয়ার পর আবেদনটি করেন এ সংক্রান্ত মামলার বাদী  রাকিব। আদালত নাসির হোসেন ও স্ত্রী তামিমা সুলতানা তাম্মীসহ তিনজনকে হাজির হতে সমন জারি করেছেন। ডিবিসি টিভি

এর আগে নাসির ও তামিমার বিয়ে অবৈধ বলে আদালতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। সেখানে বলা হয়েছে, আলোচিত ক্রিকেটার নাসির হোসেন ও বিমানবালা তামিমার বিয়ে বৈধ উপায়ে হয়নি। তামিমা ও ব্যবসায়ী রাকিব হাসানের বিবাহবিচ্ছেদ সংক্রান্ত নথি জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। ফলে তামিমা এখনও রাকিব হাসানের স্ত্রী। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্ত প্রতিবেদনে (পিবিআই) এসব বিষয় উঠে এসেছে।

প্রতিবেদনটি দেন মামলার পিবিআইর তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান।তদন্তে ক্রিকেটার নাসির হোসেন, তামিমা সুলতানা তাম্মী ও তামিমার মা সুমি আক্তারকে দোষী উল্লেখ করা হয়েছে।

LEAVE A REPLY