ক্রিকেটার নাসির ও তামিমার জামিন

0
132

জামিন পেয়েছেন ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি । তালাক না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে করা মামলায় তাদের সঙ্গে তামিমার মা সুমি আক্তারও জামিন পেয়েছেন।

আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে করা জামিনের আবেদনের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। নাসিরের আইনজীবী মোরশেদুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মিসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন তামিমার প্রথম স্বামী ব্যবসায়ী মো. রাকিব হাসান। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালত এই তিনজনের বিরুদ্ধে সমন জারি করেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের দাখিল করা প্রতিবেদনে বলা হয়, তামিমা ও রাকিব হাসানের বিবাহবিচ্ছেদ সংক্রান্ত নথি জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। রাকিব হাসানকে ডিভোর্স না দিয়েই তামিমা নাসির হোসেনকে বিয়ে করেন। এমন প্রতিবেদনের পরই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেন তামিমার প্রথম স্বামী ব্যবসায়ী মো. রাকিব হাসান।

সংশ্লিষ্ট মামলার তদন্তে ক্রিকেটার নাসির হোসেন, সৌদিয়া এয়ারলাইন্সের বিমানবালা তামিমা সুলতানা তাম্মী ও তামিমার মা সুমি আক্তারকে দোষী উল্লেখ করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

LEAVE A REPLY