জামিন পেলেন স্বাস্থ্যের সাবেক ডিজি মোহাম্মদ আবুল কালাম আজাদ

0
46

দুর্ণীতির মামলায় জামিন পেলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ। মঙ্গলবার (২ নভেম্বর) মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালতে আবুল কালাম আজাদের পক্ষে তার আইনজীবী জামিনের আবেদন করলে শুনানি শেষে আগামী ২৩ জানুয়ারি (ধার্য তারিখ) পর্যন্ত অস্থায়ীভাবে জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। আদালতের দুদক শাখার কর্মকর্তা জুলফিকার আলী সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

লাইসেন্সের মেয়াদ না থাকার পরও করোনাভাইরাসের নমুনা সংগ্রহ ও চিকিৎসার জন্য চুক্তি করে ‘সরকারি অর্থ আত্মসাতের’ অভিযোগের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ এবং স্বাস্থ্য অধিদপ্তরের আবুল কালাম আজাদসহ মোট ছয়জনকে আসামি করা হয়। গত ৩০ সেপ্টেম্বর এ মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী আদালতে অভিযোগপত্র জমা দেন।

LEAVE A REPLY