বিভিন্ন বিতর্কিত বক্তব্য দেয়াকে কেন্দ্র করে প্রচন্ড সমালোচনার মুখে গতকাল রাতে বিভিন্ন টিভি চ্যানালের খবরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর বরাত দিয়ে বলা হয় মাননীয় প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। আজ বেলা সাড়ে ১২টার দিকে নিজের দপ্তরে পদত্যাগপত্র পাঠান তিনি। এখন সেটি প্রক্রিয়া অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে।
আজ নিজের দপ্তরে যাননি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। তিনি ঢাকায় নেই বলেও জানা গেছে। মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়। সোমবারও মন্ত্রণালয়ে যাননি। সোমবার বিকেল সাড়ে ৪টায় সেগুনবাগিচায় শিশু কল্যাণ কেন্দ্রের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তার যোগ দেওয়ার পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল, সেখানেও যাননি।
সোমবার সারাদিন চেষ্টা করেও মুরাদ হাসানের সঙ্গে কথা বলতে পারেনি সমকাল। ধানমন্ডির-১৫ নম্বরের বাসভবনেও তিনি ছিলেন না। তথ্য মন্ত্রণালয় সূত্র সমকালকে নিশ্চিত করে, মুরাদ হাসান ঢাকায় নেই। বিকেলে তিনি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেন।












