বিএনপির এমপি হারুনের সাজা হাইকোর্টে বহাল

0
27

দুর্নীতি মামলায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের পাঁচ বছরের সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. সেলিমের একক বেঞ্চ এমপি হারুনের আপিল আবেদনটি খারিজ করে আদেশ দেন। একই মামলায় সাজা বহাল আছে চ্যানেল ৯ এর এমডি এনায়েতুর রহমান বাপ্পীরও।

এর আগে গত বছরের ১৮ আগস্ট শুল্ক ফাঁকির হারুন অর রশীদ পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত হওয়ায় চাপাইনবাবগঞ্জ-৩ আসন কেন শূন্য ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে সংসদ সদস্য হিসেবে তার কার্যক্রম কেন অবৈধ হবে না, রুলে তাও চানতে চেয়েছেন আদালত।

২০১৯ সালের ২১ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এমপি হারুনকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেন। কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫০ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।মামলার অভিযোগে বলা হয়েছে, সংসদ সদস্য থাকাবস্থায় শুল্ক মুক্ত গাড়ি এনে তা বিক্রির ঘটনায় হারুন অর রশিদসহ তিনজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা হয় ২০০৭ সালের ১৭ মার্চ। নিয়ম অনুযায়ী, শুল্কমুক্ত গাড়ি তিন বছরের মধ্যে বিক্রি করলে শুল্ক দিতে হয়। কিন্তু এমপি হারুন শুল্ক না দিয়ে বিশ্বাস ভঙ্গ করেছেন।

LEAVE A REPLY