যত ষড়যন্ত্রই হোক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করবেন:তথ্য ও সম্প্রচার মন্ত্রী

0
55

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রায়ের বাজারের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে সাংবাদিকদের তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে সোনার বাংলা বিনির্মাণের কাজ এগিয়ে চলছে। যত ষড়যন্ত্রই হোক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করবেন।

তিনি বলেন, যেসব দেশে বঙ্গবন্ধুর খুনিরা লুকিয়ে আছে, সেসব দেশে বুদ্ধিজীবীদের খুনি ও তাদের সন্তানরাও আছে। কিন্তু তাদের ফিরিয়ে আনার বিষয়ে সেসব দেশ থেকে আমরা এখনও কাঙ্ক্ষিত সহযোগিতা পাইনি। স্বাধীনতা বিরোধীদের সন্তানরা এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে বলেও তিনি উল্যেখ করেন। যারা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদের সঙ্গে মিলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে নানা ষড়যন্ত্র করছে। সাম্প্রতিক কিছু ঘটনাপ্রবাহ সেটিই প্রমাণ করে।

LEAVE A REPLY