বাংলাদেশ কাউকে সংখ্যালঘু হিসেবে দেখে না, এখানে সব নাগরিকের সমান অধিকার, ভারতের রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

0
33

ঢাকায় সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ কাউকে সংখ্যালঘু হিসেবে দেখে না, এখানে সব নাগরিকের সমান অধিকার।বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে তার হোটেল স্যুটে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। খবর বাসসের।

প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারতের সম্পর্কের ওপর জোর দিয়ে বলেন, এ অঞ্চলে স্থিতিশীলতার জন্য বাংলাদেশ-ভারতের মধ্যে সুসম্পর্ক জরুরি।ভারতের রাষ্ট্রপতির সঙ্গে বুধবার বিকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের এই অবস্থানের কথা তুলে ধরেন। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ভারত-বাংলাদেশ সম্পর্ককে ব্যাপক এবং প্রাণবন্ত বলে বর্ণনা করে বলেছেন, আমরা যোগাযোগের ওপর জোর দিচ্ছি।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, বিকাল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী ও ভারতের রাষ্ট্রপতির বৈঠক শুরু হয়। তারা বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

বিজয়ের সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজনে যোগ দিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার ঢাকায় আসেন ভারতের রাষ্ট্রপতি।

LEAVE A REPLY