চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর রিটের শুনানি আগামীকাল

0
17
ফাইল ফটো

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানো সংক্রান্ত এক রিটের প্রেক্ষিতে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দিয়েছেন। রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ। ২০ ডিসেম্বর সকালে আইনজীবী ইউনুছ আলী আকন্দ খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে হাইকোর্টে রিটটি দায়ের করেন।

এ দিকে খালেদা জিয়ার শরীরের বিভিন্ন প্যারামিটার নিচের দিকে নামছে বলে জানান তার চিকিৎসকরা। তাঁর হিমোগ্লোবিনের মাত্রাও কমে যাচ্ছে। রক্ত কিংবা ওষুধ দিয়ে মাত্রা বাড়ানো হচ্ছে। তবে অতিরিক্ত রক্তও আর দেওয়া যাচ্ছে না। কারণ এতে পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ বেড়ে যাচ্ছে বলে জানান তারা।

LEAVE A REPLY