হবিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ২০ জন গুলিবিদ্ধ

0
18

হবিগঞ্জে শহরে পুলিশের সঙ্গে বিএনপি-নেতাকর্মীদের ব্যপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে শতাধিক নেতাকর্মী আহত হন। এর মধ্যে ২০ জন গুলিবিদ্ধ রয়েছেন্। হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল জানান, বুধবার দুপুর ২টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পুলিশ অর্ধশত রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেছে।

পুলিশের দাবি, বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করলে সংঘর্ষ শুরু হয়। আর বিএনপি নেতাকর্মীদের দাবি, সমাবেশে আসতে নেতাকর্মীদের বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।

জানা যায়, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। শহরের শায়েস্তানগর এলাকায় দলীয় কার্যলয়ের সামনে সব প্রস্তুতি নেওয়া হয়।সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. খন্দকার মোশাররফ হোসেন, জয়নাল আবেদীন ফারুক, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার কথা ছিল। বেলা ২টার কিছুক্ষণ আগে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে রওনা হয়। এ সময় শায়েস্তানগর পয়েন্টে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় উত্তেজিত নেতাকর্মীরা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

ড. খন্দকার মোশারফ হোসেন বলেন, সমাবেশে নেতাকর্মীরা আসার পথে পুলিশ বাধা দেয়। এতে করে তাদের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সমাবেশ পণ্ড করার জন্য পুলিশ উসকানিমূলকভাবে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। পুলিশের গুলি ও হামলায় অন্তত শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

গুরুতর আহত হয়েছেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ তুষার, ছাত্রদল নেতা সাইদুর রহমান। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

LEAVE A REPLY