সুগন্ধায় লঞ্চে আগুনঃ তদন্ত কমিটিগুলোকে ৩০ দিনের মধ্যে হাইকোর্টে রিপোর্ট দাখিলের নির্দেশ

0
20

গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগার ঘটনায় পৃথক দুই রিটের শুনানি নিয়ে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় আর্থিক সহায়তা দিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন আদালত। রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ ও সৌমিত্র সরদার। সময় টিভি

এর আগে ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের লঞ্চে আগুন লাগার ঘটনায় মৃতদের পরিবারের জন্য ৫০ লাখ টাকা করে এবং গুরুতর আহত ব্যক্তিদের জন্য ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট করা হয়।

রোববার (২৬ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রিটে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে বিচারিক অনুসন্ধানের জন্য কমিশন গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে।আবেদনে বিবাদী করা হয়েছে নৌপরিবহন সচিব, বিআইডব্লিওটিএ’র চেয়ারম্যান এবং লঞ্চের মালিক হামজালাল শেখকে।

সোমবার (২৭ ডিসেম্বর) সকালে ঝালকাঠির সুগন্ধা নদীতে অগ্নি দুর্ঘটনায় দগ্ধ অভিযান-১০ লঞ্চের মালিক হামজালাল শেখ ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

 

LEAVE A REPLY