আব্দুল গাফ্ফার চৌধুরীর মরদেহ শনিবার দেশে আসছে

0
23

সাংবাদিক, কলামিস্ট ও বরেণ্য লেখক আবদুল গাফ্ফার চৌধুরীর মরদেহ শনিবার দেশে আসবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সার্বিক তত্ত্বাবধানে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আগামী ২৮ মে শনিবার বেলা ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-২০২ যোগে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

শনিবার বেলা ১-৩টা পর্যন্ত মরদেহ গার্ড অফ অনার ও সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাখা হবে। বেলা সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। বেলা ৪টায় শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় প্রেস ক্লাবে নেয়া হবে। বেলা সাড়ে ৪টায় মরদেহ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের উদ্দেশে নেয়া হবে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে।

LEAVE A REPLY