গত ২৪ ঘণ্টায় দেশে (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) করোনায় একজনের মৃত্যু হয়েছে। এসময় আরো ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উল্লেখ্য গত সাতদিন ছিল করোনায় মৃত্যুশুন্য।
গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৩৭২টি নমুনা পরীক্ষা করা হয়। এর বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪৪। আগের দিন এ হার ছিল শূন্য দশমিক ৭৮। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে তিনজন ঢাকার এবং একজন করে ময়মনসিংহ, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের।
দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৭ হাজার ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৩৯ জন। গত ২৪ ঘণ্টায় ৭৩ জনসহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৭ হাজার ২৯৭ জন।












