বেবিচকের সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান গ্রেফতার

0
6

বুধবার ঢাকার সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন সংস্থার মহাপরিচালক মো. আক্তার হোসেন। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ ও নির্মাণ প্রকল্পে ‘অনিয়ম ও দুর্নীতির’ অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

তার বিরুদ্ধে কক্সবাজার বিমানবন্দরের এই প্রকল্পে ১৫০ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ আনা হয়েছে। ২০২৫ সালের ২৭ জানুয়ারি বেবিচকের সাবেক এই প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে মামলা করে দুদক।

কক্সবাজার বিমানবন্দর রানওয়ে সম্প্রসারণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার তদন্ত চলাকালে আসামি সাক্ষীদের প্রভাবিত করতে পারেন, এমন আশঙ্কা রয়েছে বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে জামিন দেওয়া হলে আলামত নষ্ট ও সাক্ষীদের ওপর প্রভাব বিস্তারের ঝুঁকি রয়েছে। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন জানায় দুদক।

মামলার এজাহারে বলা হয়েছে, কক্সবাজার বিমানবন্দর রানওয়ে সম্প্রসারণসহ মেগা প্রকল্পের কাজে স্থানীয় এজেন্ট হিসেবে ‘অবৈধ’ সুবিধা নিয়ে অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডকে বেআইনিভাবে কো-কন্ট্রাক্টর করা হয়।

LEAVE A REPLY