বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মোস্তাকুর রহমান। ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। আজ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পৃথক প্রজ্ঞাপনে সরকারের এই সিদ্ধান্ত জানানো হয়। একটি প্রজ্ঞাপনে গভর্নর পদে আহসান এইচ মনসুরের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করার কথা জানিয়ে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে তিনি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অতিরিক্ত পরিচালক ছিলেন। গত শনিবার (২৬ মে) বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক গোলাম মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মোস্তাকুর রহমানকে পরিচালক পদে পদোন্নতি দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনে বদলির আদেশ জারি করা হয়।
বাংলাদেশ ব্যাংকের আদেশে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের পদে পদোন্নতির নীতিমালা ২০২২ এ সন্নিবেশিত শর্তসাপেক্ষে এ নির্দেশের তারিখ হতে কার্যকর হবে।











