যুদ্ধ পরিস্থিতির কারনে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে সমুহে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীর ক্লাসের নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সপ্তাহে ৬ দিন ক্লাস হবে সব প্রতিষ্ঠানে। তবে অফলাইনের ক্লাসও শিক্ষকরা স্কুলে এসে নেবেন।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, জোড়-বিজোড় দিন হবে অনলাইন, অফলাইন ক্লাস। প্র্যাকটিক্যাল ক্লাস অফলাইনে নিতে হবে।
ঢাকা শহরের বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক, বোর্ডের কর্মকর্তা, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে মতবিনিময়সভায় এ সিদ্ধান্ত হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামীকাল বুধবার জরুরি সভা ডাকা হয়েছে।
এদিকে এই সিদ্ধান্ত শুধু ঢাকাসহ শহর এলাকার জন্য কি না, এ বিষয়ে আলোচনা করে পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে মন্ত্রণালয়।












