পাকিস্তানের সিন্ধু প্রদেশে বজ্রপাতে 26 জন নিহত

0
210

ভারী বৃষ্টির কারণে বজ্রপাতে পাকিস্তানের সিন্ধু প্রদেশে নারী ও শিশু সহ 26 জন নিহত হয়েছেন। গত বুধবার থেকে ব্যাপক বৃষ্টিপাত ও বজ্রপাতে সিন্ধু প্রদেশে মিঠি, ছাচি ও রাম সিং সোধো গ্রামে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রাঘাতে আহত হয়েছে অনেকে। বজ্রপাতের ঘটনায় গত ২৪ ঘন্টা এই অঞ্চলে কয়েক ডজন প্রাণী মারা গেছে।

উদ্ধারকারী কর্মকর্তারা বলেছেন, আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারা বলছেন, গত বুধবার সন্ধ্যা থেকে ১৬ জনের বেশি আহত ব্যক্তিকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়া বিভিন্ন হাসপাতালে ১০ জনের মৃতদেহ নিয়ে আসার কথাও নিশ্চিত করেন তারা।

বৃহস্পতিবার জেলা প্রশাসন সমস্ত বিভাগের কর্মচারীদের ছুটি বাতিল করে। পুরো অঞ্চল জুড়ে জরুরি নোটিশ জারি করা হয় ।

পাকিস্তান আবহাওয়া অধিদফতর (পিএমডি) অনুসারে, দেশটির পশ্চিমের নিম্নাঞ্চলে এই বজ্রপাতের ঘটনা ঘটে।

LEAVE A REPLY