মেক্সিকো অনূর্ধ্ব-১৭ দলকে ২-১ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো ব্রাজিলের কিশোররা। শেষার্ধে ইনজুরি টাইমে জয়সূচক গোল করে দেশকে শিরোপা এনে দিতে ভূমিকা রাখে লাজারো।
প্রথম থেকে দুর্দান্ত ছন্দময় ফুটবল খেলে মক্সিকোর কিশোররা। দ্বিতীয়ার্ধে ৬৬তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় ব্রায়ান গনজালেজ। ৮৪তম মিনিটে নিজেদের ডি-বক্সে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডক লাজারোকে ফাউল করে তারা। এতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। দুর্দান্ত পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরায় কায়ো। এরপর নাটকীয়ভাবে ইনজুরি টাইমে জয়সূচক গোল করে দেশকে শিরোপা এনে দিতে ভূমিকা রাখে লাজারো।
অবশ্য ব্রাজিলকে ম্যাচে ফেরানো পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। রেফারি আন্দরিস ট্রেইমানিস প্রথমে ফাউল করতে দেখেনি।পরে ভিএআর পরীক্ষা করে ব্রাজিলকে পেনাল্টি দেয় রেফারি ।
ম্যাচের পর মেক্সিকো কোচ হোসে মারিয়া এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, এ রিভিউ নেয়ার ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ করেছেন রেফারিরা।












