ভারতের রাজস্থানে যাত্রী বোঝাই বাস ও ট্রাকের মধ্যে খোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৮ জন।
ভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যায় , আজ সোমবার সকালে বাসটি রাজস্থানের বিকান থেকে জয়পুরের জেলায় যাওয়ার পথে ওই দুর্ঘটনা ঘটে। এতে দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। আহতদের অনেকের অবস্থা আশংকাজনক।তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সকালে কুয়াশা থাকায় উল্টো দিক থেকে আসা ট্রাক লক্ষ্য করতে পারেনি বাস ড্রাইভার। বাস-ট্রাকের গতিবেগ বেশি থাকায় হতাহত পরিমান বেশি হয়।












