লবনের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা! বিভ্রান্ত না হওয়ার আহবান বিসিকের

0
204

 

দেশে লবণের ঘাটতি নেই। বর্তমানে দেশে চাহিদার চেয়ে অনেক বেশি পরিমান লবণ মজু্দ রয়েছে। সম্প্রতি লবণ নিয়ে একটি অসাধু চক্র বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে মুনাফা লোটার অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। এমনকি সংকট হওয়ারও কোনও সম্ভাবনা নেই জানিয়ে এরইমধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে অবহিত করানোর জন্য বিসিকের জেলা কার্যালয়গুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিক জানায়, লবণ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরের লবণ মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রেকর্ড পরিমাণ ১৮.২৪ লাখ মেট্রিক টন লবণ উৎপাদিত হয়েছে। গত ১৫ নভেম্বর পর্যন্ত দেশে লবণের মজুতের পরিমাণ ছিল সাড়ে ছয় লাখ মেট্রিক টন।

এদিকে এ সি আই এর স্বপ্ন সহ ঢাকার অধিকাংশ দোকানে লবন নাই বলছে বিক্রেতারা, গতকাল সন্ধায় যেখানে লবনের কোন সংকট ছিলনা, আজই এমন কি ঘটল যে লবনের জন্য হাহাকার।জাতি হিসেবে আমরা নিজেদের কোথায় নিয়ে যাচ্ছি?

LEAVE A REPLY