হংকংয়ের মানবাধিকার রক্ষায় মার্কিন সিনেটে বিল পাস, ক্ষুব্ধ বেইজিং

0
176
হংকংয়ে চলমান বিক্ষোভ। ছবি : আলজাজিরা

বেইজিংয়ের তীব্র নিন্দা জানিয়ে হংকংয়ের ‘মানবাধিকার ও গণতন্ত্রের’ সমর্থনে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট মঙ্গলবার সর্বসম্মতিক্রমে একটি বিল পাস করেছে। হংকংয়ে গত জুন থেকে শুরু হওয়া বিক্ষোভ সাম্প্রতিক সপ্তাহগুলোতে সহিংস আকার ধারণ করায় এমন পদক্ষেপ নিলো যুক্তরাষ্ট্র

এই বিলের পাশাপাশি বিক্ষোভকারীদের দমনে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যবহার করা টিয়্যার গ্যাস, রাবার বুলেট ও অন্যান্য সরঞ্জামাদি নিষিদ্ধ করে রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপিত করবে বলে আরেকটি বিল পাস করা হয়।

মার্কিন সিনেটে ‘দ্য হংকং হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি অ্যাক্ট’ নামের বিলটি পাস হয়। বিলটি পাসের জন্য এখন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাঠানো হবে। উভয় কক্ষে বিলটি পাসের পর সেটি আইনে পরিণত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন লাগবে।

এইদিকে আজ বুধবার চীনের বেইজিংয়ে ‘দ্য হংকং হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি অ্যাক্ট’ আইন পাসের নিন্দা জানিয়েছে এবং এর সার্বভৌমত্ব ও সুরক্ষা রক্ষার জন্য কঠোর প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে।

LEAVE A REPLY