সৌদি আরব থেকে ফেরত আসলো আরোও ১২৫ বাংলাদেশী

0
210
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর , ঢাকা। ছবিঃ সংগৃহিত

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি কর্মীদের বিরুদ্ধে ধরপাকড় ও দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার রাতে সৌদি এয়ারলাইনসের একটি বিমানযোগে দেশে ফেরেন আরোও ১২৫ বাংলাদেশী । এ নিয়ে নভেম্বর মাসের তিন সপ্তাহে মোট ২ হাজার ৬১৫ বাংলাদেশি দেশে ফিরলেন।

এ নিয়ে নভেম্বর মাসের তিন সপ্তাহে মোট ২ হাজার ৬১৫ বাংলাদেশি দেশে ফিরলেন।

চলতি বছরের দশ মাসে সৌদি আরব থেকে ২১ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন বলে তথ্য দেয় বিমানবন্দরে প্রবাসীকল্যাণ ডেস্ক।

ব্র্যাক অভিবাসন মতে , সাধারণত ফ্রি ভিসার নামে গিয়ে এক নিয়োগকর্তার বদলে আরেক জায়গায় কাজ করতে গিয়ে ধরা পড়লে ফেরত পাঠানো হতো। কিন্তু এবার ফেরত আসা কর্মীদের অনেকেই বলছেন, তাঁদের বৈধ আকামা ছিল।

LEAVE A REPLY