সাতক্ষীরায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

0
244

সাতক্ষীরার শ্যামনগরে এক দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। মাঠে স্ত্রীর রক্তাক্ত লাশের পাশেই গাছে ঝুলছিল স্বামীর লাশ। নিহত দম্পতি হলেন মান্নান গাজী (৪৭) ও তাঁর দ্বিতীয় স্ত্রী সোনা বিবি (৪০)।

গতকাল শনিবার রাতের কোনো একসময়ে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালিতে এই ঘটনা ঘটে। আজ রোববার সকালে তাঁদের লাশ উদ্ধার করা হয়।

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর ঘাতক স্বামী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে জানায় পুলিশ।

স্থানীয়রা জানান, গতকাল শনিবার সন্ধ্যায় স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরই জের ধরে স্বামী রাতে স্ত্রী সোনা বিবিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে মান্নান গাজী নিজেও আত্মহত্যা করে। সকালে পুলিশ মান্নান গাজীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তাদের দু’টি ছেলে সন্তান রয়েছে।

LEAVE A REPLY