নাগরিকত্ব বিলের বিরুদ্ধে ভারত জুড়ে শুরু হয়েছে ছাত্র আন্দোলন। কলকাতার প্রেসিডেন্সি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নাগরিকত্ব বিলে আগুন দিয়ে প্রতিবাদ জানিয়েছে ছাত্ররা। অনশনে বসেছে আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও।
মঙ্গলবার বিকেল থেকেই নাগরিকত্ব বিল এবং এনআরসির বিরুদ্ধে লাগাতার আন্দোলন শুরু করেছে ভারতের ভিবিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।রাস্তা অচল করে ছাত্ররা রাস্তায় নেমেছে। তাদের দাবি, নাগরিকত্ব বিল অগণতান্ত্রিক। এই বিল আইন হলে আন্দোলন আরও বাড়বে বলেই হুমকি দিয়েছে ছাত্ররা।
এদিকে মঙ্গলবার নাগরিকত্ব বিলে আগুন লাগিয়ে প্রতিবাদে মিছিল করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।

আন্দোলন শুরু করে উত্তরপ্রদেশের আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও।এর ফলে ঐখানে গতকাল বুধবার তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে পুলিশ। পুলিশের দাবি, ১৪৪ ধারা অমান্য করে ছাত্ররা বিক্ষোভ দেখিয়েছে।
এর প্রতিবাদে গতকাল বুধবার সকাল থেকে তারা অনশন আন্দোলন শুরু করেছে।
সূত্র: ডয়চে ভেলে












