কক্সবাজারে অস্ট্রেলিয়ান এক নারী পর্যটককে ধর্ষণ চেষ্টার অভিযোগ

0
179
প্রতীকী ছবি

কক্সবাজারের রামু উপজেলার পেঁচার দ্বীপ এলাকায় মারমেইড বীচ রিসোর্টে অস্ট্রেলিয়ান এক নারী পর্যটককে ধর্ষণ চেষ্টার অভিযোগে উঠেছে । এ ঘটনায় দু ব্যক্তিকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ সূত্রে জানা যায় , ১৫ই ডিসেম্বর দিবাগত রাতে স্বল্প পরিচিত একটি রিসোর্টে অবস্থান করছিলেন ওই নারী। সেখানেই রাতে তার রুমে দুই ব্যক্তি ঢুকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ওই নারী চিৎকার দিলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে ওই নারী ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চাইলে তাৎক্ষনিকভাবেই পুলিশ সেখানে গিয়ে তাকে উদ্ধার করে।

এরপর অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রতিনিধিদের সহায়তায় তাকে একটি হোটেলে নেয়া হয় ও এর মধ্যেই তার কক্সবাজার ছেড়ে ঢাকায় ফেরার কথা বলে জানান রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

এ ঘটনায় ওই রিসোর্টের নাইটগার্ড ও তার একজন বন্ধুকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY