বাংলাদেশের প্রথম মহিলা ফিফা রেফারি জয়া চাকমা

0
171

বাংলাদেশের প্রথম মহিলা ফিফা রেফারি হিসেবে স্বীকৃতি পেয়েছেন রাঙামাটির মেয়ে জয়া চাকমা। বাংলাদেশের প্রথম মহিলা ফিফা রেফারি হিসেবে মহিলা ফুটবলের আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করবেন তিনি।

গত ২৩ আগস্ট বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিফা রেফারি হওয়ার জন্য পরীক্ষা দেন জয়া চাকমা ও সালমা আক্তার। সেই পরীক্ষায় দুজনই উত্তীর্ণ হয়েছিল। তবে ফিফার আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য অপেক্ষায় থাকতে হয়েছিল। অবশেষে সুসংবাদটা ফেলেন জয়া চাকমা। বাংলাদেশের প্রথম মহিলা ফিফা রেফারি হিসেবে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করবেন তিনি।

এদিকে বয়স কম হওয়ায় এখন স্বীকৃতি ফেলেন না সালমা আক্তার। কারণ, ফিফা রেফারি হতে বয়স কমপক্ষে ২৩ প্রয়োজন। সালমার বয়স একটু কম। তাঁকে অপেক্ষায় থাকতে হবে আরও কিছুদিন

ফিফার স্বীকৃতি এসে যাওয়ায় আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করতে জয়ার সামনে আর কোনো বাধা থাকল না। আগামী ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এক বছর তিনি মেয়েদের আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করতে পারবেন

উল্লেখ্য, খেলোয়াড়ী জীবনের পর ২০১০ সালে রেফারিংয়ে মনোনিবেশ করেন জয়া। এর আগে লেভেল ৩, ২ ও ১ কোর্স শেষ করে জাতীয় পর্যায়ের রেফারি হন তিনি। বর্তমানে বিকেএসপির নারী ফুটবলের কোচ হিসেবে কাজ করছেন তিনি।

LEAVE A REPLY