পাকিস্তান সফরে টি-টোয়ন্টি দল ঘোষণা বিসিবির

0
169
ফাইল ছবি

আসন্ন পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়ন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শনিবার ঘোষণা করা এই দলে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে।

দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন হাসান মাহমুদ। বঙ্গবন্ধু বিপিএলে ঢাকা প্লাটুনের হয়ে নজর কেড়েছেন এই পেসার। বিপিএলের এইবারের আসরে দুর্দান্ত পারফরম্যান্স করে দলে জায়গা করে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। আর ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র টি-টোয়ন্টি ম্যাচ খেলা মেহেদি হাসান জায়গা করে নিয়েছেন দলে। ঢাকার হয়ে এবারের বিপিএলে ব্যাট-বলে নৈপুণ্য দেখিয়েছেন এই স্পিনিং অলরাউন্ডার।

আগামী ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে বাংলাদেশ-পাকিস্তান। প্রতিটি ম্যাচ বসবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দল

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, আফিফ হোসেন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, রুবেল হোসেন, আল আমিন ও হাসান মাহমুদ।

LEAVE A REPLY