পাকিস্তান সফর দিয়ে টি-২০ বিশ্বকাপ মিশন শুরু করছে বাংলাদেশ

0
161

পাকিস্তান সফর দিয়ে টি-২০ বিশ্বকাপ মিশন শুরু করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় সংক্ষিপ্ত ভার্সন বিশ্বকাপের দল গঠনের বিষয়টি মাথায় রেখে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরু করছে টাইগাররা।

এদিকে বহু জল্পনা-কল্পনা শেষে গতকাল রাতে চার্টার্ড বিমানে করে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ে বাংলাদেশ দল।

তারুণ্য নির্ভর দল নিয়ে পাকিস্তান সফরের জন্য টি-২০ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। তাই শুধুমাত্র পাকিস্তান সফর নিয়েই পরিকল্পনা নয়, বিশ্বকাপ নিয়েও চিন্তা-ভাবনাটা রয়েছে টাইগারদের। যে কারণে এ সফর দিয়ে দল নিয়ে পরীক্ষা-নিরিক্ষাও করছে বাংলাদেশ।

পাকিস্তান সফরের দলে ওপেনার হিসেবে রয়েছেন বেশ কজন খেলোয়াড়। তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, নাইম শেখ, লিটন কুমার দাস, আফিফ হোসেন ও সৌম্য সরকার।

LEAVE A REPLY