নানারকম প্রশ্ন আর নিরাপত্তার শঙ্কা নিয়েই পাকিস্তান গেলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বুধবার (২২ জানুয়ারি) বাংলাদেশ সময় রাতে সাড়ে ১১টায় লাহোর পৌঁছায়, টাইগারদের বহনকারী বিশেষ চার্টার্ড বিমানটি।
দলের সঙ্গে ছিলেন নতুন পেস বোলিং কোচ ওটিস গিবসনও। ক্রিকেটার’রা জানান নিরাপত্তা শঙ্কা নয় বরং তাদের দৃষ্টি মাঠের পারফর্মেন্সই। অন্যদিকে দেশ ছাড়ার আগে সিরিজ জয়ের লক্ষ্যের কথাই জানিয়েছেন কোচ।
পাকিস্তানে তিন দফার সফরের প্রথমটিতে বাংলাদেশ খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২০০৮ সালে পাকিস্তানে একটি টি-টোয়েন্টি খেলেছিল তারা। পাকিস্তানের মাটিতে এটিই হবে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি সিরিজ। আর শুক্রবার থেকে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে এ টি-টোয়েন্টি সিরিজটি।
প্রথম টি-টোয়েন্টি
দল : বাংলাদেশ বনাম পাকিস্তান
তারিখ : ২৪ জানুয়ারী , ২০২০
ভেন্যু : গাদ্দাফি স্টেডিয়াম,লাহোর
সময়: বাংলাদেশ সময় বিকাল ৩টা
দ্বিতীয় টি-টোয়েন্টি
দল : বাংলাদেশ বনাম পাকিস্তান
তারিখ : ২৫ জানুয়ারী , ২০২০
ভেন্যু : গাদ্দাফি স্টেডিয়াম,লাহোর
সময়: বাংলাদেশ সময় বিকাল ৩টা
দ্বিতীয় টি-টোয়েন্টি
দল : বাংলাদেশ বনাম পাকিস্তান
তারিখ : ২৭ জানুয়ারী , ২০২০
ভেন্যু : গাদ্দাফি স্টেডিয়াম,লাহোর
সময়: বাংলাদেশ সময় বিকাল ৩টা












