চীনে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে আরো ৫৭ জনের মৃত্যু হওয়ায় দেশব্যাপী এ সংখ্যা বেড়ে হয়েছে ৩৬১ জন।
সোমবার জাতীয় স্বাস্থ্য কমিশন একথা জানায়। খবর রয়টার্স।
আক্রান্ত রোগির সংখ্যা ১৭ হাজার ছাড়িয়ে গেছে। দেশব্যাপী নতুন করে আরো দুই হাজার ৮২৯ জন আক্রান্ত হওয়ায় এ সংখ্যা বেড়ে মোট ১৭ হাজার ২শ’ হয়েছে।












