শেরপুরে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মোশাররফ হোসেন (১৮) নামে এক যুবকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ জামালপুর ক্যাম্প সিপিসি-১।
তাঁর মোবাইলে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রের আলামত পাওয়া যায়।
রোববার (২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় শেরপুর টাউনের চাপাতলী বড় মসজিদ মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
মোশাররফ শেরপুর শহরের চাপাতলী এলাকার ছেলে। তিনি শেরপুর সরকারি কলেজের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী।
জানা যায়, অপরাধকারীদের একটি চক্র আসন্ন এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল রোববার সন্ধ্যায় শেরপুর টাউনের চাপাতলী এলাকায় অভিযান চালিয়ে চাপাতলী বড় মসজিদ মোড় এলাকা থেকে শাওনকে গ্রেফতার ও তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করে।
পরে রাতে তাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভুয়া প্রশ্নপত্র তৈরি ও টাকার বিনিময়ে তা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়ার বিষয়টি স্বীকার করেন।












