সাধারণত টাইগারদের খেলা সরাসরি সম্প্রচার করে বিটিভি গাজী টিভি, মাছরাঙা টেলিভিশন ও চ্যানেল নাইন। তবে এদফায় ভরসার জায়গাটা সম্ভবত থাকছে না। বাংলাদেশের পাকিস্তান সফরের টেস্ট সিরিজ সম্প্রচার করার স্বত্ব কেনেনি কোন বাংলাদেশি চ্যানেল।
নেপথ্যে অন্য কারণও আছে। বাংলাদেশের তিন ভাগে পাকিস্তান সফর করা। প্রথম দফায় তিন টি-টোয়েন্টি খেলে এসেছে বাংলাদেশ। দ্বিতীয় ধাপে একটি টেস্ট খেলতে পাকিস্তান সফরে আছে বাংলাদেশ। এরপর আগামী এপ্রিলে তৃতীয় দফার সফরে দ্বিতীয় ও শেষ টেস্টের সাথে একটি ওয়ানডেও খেলবে দুই দল।
কয়েক ভাগে সিরিজটি নিষ্পন্ন হওয়ার কারণে আগ্রহ হারিয়েছে বাংলাদেশি চ্যানেলগুলো। কারণ উচ্চমূল্যে সম্প্রচার স্বত্ব কিনে বারবার পাকিস্তানে গিয়ে ম্যাচ প্রচার করা ব্যয়বহুল ও অলাভজনক।
এদিকে আগামীকাল শুত্রুবার (৭ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের সম্প্রচার করবে পিসিবির সম্প্রচারকারী টেন স্পোর্টস। ২৩টি হাই ডেফিনেশন ক্যামেরার মাধ্যমে সম্পন্ন করবে যার মধ্যে দুটি সুপার স্লো স্পিন ভিশন ক্যামেরা এবং একটি অতি-উচ্চ গতির ক্যামেরা অন্তর্ভুক্ত থাকবে।
টেন স্পোর্টস ছাড়াও নিম্নলিখিত চ্যানেল গুলি ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে :
• দশটি খেলাধুলা – পাকিস্তান
• সুপারস্পোর্ট – দক্ষিণ আফ্রিকা
• শিয়াল – অস্ট্রেলিয়া
• উইলো – মার্কিন
. অ্যাস্ট্রো – মালয়েশিয়া
• দশ ক্রিকেট – ক্যারিবীয়ান
• সনি – দক্ষিণ পূর্ব এশিয়া
• সনি পিকচারস নেটওয়ার্ক ভারত – ভারতীয় উপমহাদেশ
এর সাথে ম্যাচটি সোনাইলিভ ডটকমের (ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ) মাধ্যমে উপমহাদেশে সরাসরি প্রচারিত হবে।
তথ্য সূত্রঃ পিসিবি












